News71.com
 International
 28 Jul 22, 07:56 PM
 724           
 0
 28 Jul 22, 07:56 PM

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উ.কোরিয়া ।।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উ.কোরিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন,  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য তার দেশ প্রস্তুত। পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে ‘নির্মূল’ করার হুমকি দিয়েছেন তিনি। কোরীয় যুদ্ধ অবসানে স্বাক্ষরিত চুক্তির ৬৯তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় কিম জং উন এসব কথা বলেন।  উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে। বক্তৃতায় কিম জং উন বলেন, মার্কিন সাম্রাজ্যবাদীরা দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে
 
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোন সঙ্কট মোকাবেলায় সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত।  আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো সামরিক সংঘর্ষের জন্য পুরোপুরি প্রস্তুত। কিম আরও বলেন, দক্ষিণ কোরিয়ার সরকার এবং দেশটির সামরিক গুন্ডারা আমাদের সামরিকভাবে মোকাবিলা করার কৌশল তৈরি করছে। এই ধরনের যেকোনো বিপজ্জনক প্রচেষ্টা প্রতিহত করে অবিলম্বে আমাদের শক্তিশালী বাহিনীর মাধ্যমে শাস্তি দেওয়া হবে এবং (প্রেসিডেন্ট) ইউন সুক ইওলের সরকার ও তার সেনাবাহিনীকে নির্মূল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন