
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ায় স্মরনকালের বড় ধরনের মু্দ্রাস্ফীতি দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি এমন যায়গায় পৌছেছে যে সামাল দিতে দেশটি কেন্দ্রীয় ব্যাংককে বড় পরিসরে সুদের হার বাড়াতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চ্যালমার্স বাজেট পূর্বাভাস হালনাগাদের আগের দিন বুধবার মূল্যস্ফীতির এমন চিত্র পাওয়া গেছে। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতির পর হবে উন্নতি।
অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর ডেটা অনুযায়ী, জুনে শেষ হওয়া প্রান্তিকে অস্ট্রেলিয়ায় ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ১.৮ শতাংশ হয়। যদিও পূর্বাভাসে সিপিআই ১.৯ শতাংশ হবে বলে জানানো হয়েছিল।
দেশটিতে এ সময়ে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬.১ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.১ শতাংশ। জানাগেছে ২০০১ সালের পর অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতির হার এবারই সর্বোচ্চ। বেতন বৃদ্ধির হারের তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণেরও বেশি।চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর দেশে দেশে বাড়ছে দ্রব্যমূল্য। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে অনেক দেশে। এমন বাস্তবতায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারকরা।