News71.com
 International
 30 Jul 22, 09:58 PM
 913           
 0
 30 Jul 22, 09:58 PM

আবারও পার্লামেন্টে হামলা ইরাকিদের।।

আবারও পার্লামেন্টে হামলা ইরাকিদের।।

আন্তর্জাতিক ডেস্কঃ এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো রাজধানীর বাগদাদের গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে ইরাকি বিক্ষোভকারীরা। প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থনে এ হামলা চালায় তারা। আল জাজিরার খবরে বলা হয়, শনিবার (৩০ জুলাই) ইরাকি বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও সাউন্ড বোমা ছোঁড়ে।

বিক্ষোভকারীরা গ্রিন জোনের চারপাশ থেকে পার্লামেন্ট ভবনে এসে জড়ো হতে থাকে। অনেকে গ্রিন জোন ঘিরে থাকা বেশ কয়েকটি বড় কংক্রিটের প্রাচীর টপকাতে দড়ি ব্যবহার করেন। এর আগে গত বুধবার বাগদাদের সংসদ ভবনে হামলা চালান মুক্তাদা আল-সদরের সমর্থকরা। ইরান-সমর্থিত বিভিন্ন দলের নেতাদের প্রধানমন্ত্রী পদে মনোনয়নের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। খবরে আরও বলা হয়, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের পর ‘জনগণ আপনার সঙ্গে আছে সাইয়্যেদ মুক্তাদা’ বলে স্লোগান দিতে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন