News71.com
 International
 31 Jul 22, 12:52 PM
 1518           
 0
 31 Jul 22, 12:52 PM

অবিলম্বে দোনেৎস্ক ছাড়ার নির্দেশ জেলেনস্কির।।

অবিলম্বে দোনেৎস্ক ছাড়ার নির্দেশ জেলেনস্কির।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্ব দোনেৎস্কে এখনো যেসব বেসামরিক রয়ে গেছেন তাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (৩১ জুলাই) রাতে ভাষণে রুশ সীমান্তবর্তী অঞ্চলটিতে তীব্র লড়াইয়ের আভাস দিয়ে সতর্ক করেছেন তিনি।

রোববার রাতে দেওয়া টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, বৃহত্তর ডনবাস অঞ্চলের যুদ্ধক্ষেত্রে থাকা লক্ষাধিক মানুষকে তাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। দোনেৎস্ক অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী লুহানস্ক অঞ্চল নিয়ে বৃহত্তর ডনবাস অঞ্চলটি গঠিত। আর এই অঞ্চলেই এই কার্যত ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র যুদ্ধ চললেও লাখ লাখ মানুষ এখনও ডনবাসের বিভিন্ন এলাকায় বসবাস করছে। তিনি বলেন, যতসংখ্যাক মানুষ দোনেৎস্ক অঞ্চল থেকে বেরোবে, রুশ সেনারা হত্যার জন্য তত কম মানুষ পাবে। জেলেনস্কি বলেন, অনেকেই সরে যেতে রাজি হচ্ছেন না। কিন্তু এটি করা জরুরি। আপনার যদি সুযোগ থাকে, তাহলে যারা ডনবাসে যুদ্ধের এলাকায় রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। দয়া করে তাদের বোঝান যে, সরে যাওয়া জরুরি। সেখান থেকে সরে যাওয়া বাসিন্দাদের প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

 খবর: সিএনএন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন