News71.com
 International
 02 Aug 22, 10:01 PM
 932           
 0
 02 Aug 22, 10:01 PM

একজন জেনারেলসহ ৬ কর্মকর্তাকে নিয়ে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্থ॥

একজন জেনারেলসহ ৬ কর্মকর্তাকে নিয়ে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্থ॥

নিউজ ডেস্কঃ পাকিস্তান সেনাবাহিনীর নিখোঁজ হেলিকপ্টারটি ধ্বংসস্তূপ পাওয়া গেছে। লেসবেলা জেলার মুসা গুথের কাছে এক ধ্বংসস্তূপে দেখা গেছে এই বিধ্বস্থ হেলিকপ্টার। এদিকে হেলিকপ্টারে থাকা সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ ছয় সেনাসদস্য সবাই নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানায়। গতকাল সোমবার রাতে কোয়েটা থেকে করাচির দিকে যাওয়ার সময় দেশটির সেনাবাহিনীর একটি এভিয়েশন হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অবস্থান করছিলেন।

আজ মঙ্গলবার সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক টুইট করে জানায়, লে. জেনারেল সরফরাজ আলীসহ হেলিকপ্টারে থাকা সেনা কর্মকর্তাসহ ছয় সেনার সবাই মারা গেছেন। প্রাথমিক তদন্তে তারা মনে করছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়, তখন এটি বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় জেলা লাসবেলায় ছিল। সেখানে বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে গিয়েছিলেন এই সেনাসদস্যরা। পুলিশ সূত্র ডনকে জানায়, হেলিকপ্টারটি যেখানে নিখোঁজ হয়, তা ছিল পাহাড়ি এলাকা। সেখানে জিপ গাড়ি পর্যন্ত যাওয়ার পথ নেই। তাই সেখানে উদ্ধার অভিযান চালানো বেশ কঠিন ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন