News71.com
 International
 04 Aug 22, 02:17 PM
 736           
 0
 04 Aug 22, 02:17 PM

ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত দুই পক্ষ।।

ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত দুই পক্ষ।।

নিউজ ডেস্কঃ ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে ইয়েমের সরকার-হাউথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরব। মঙ্গলবার (২ আগস্ট) দুপক্ষের সঙ্গে আলোচনার পর এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। দীর্ঘদিন আলোচনার পর ছয় মাসের যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হলেও দুই মাসের বিরতিতে রাজি হয়েছে ইয়েমেন ও সৌদি আরব। দীর্ঘ সাত বছর ধরে চলা যুদ্ধে একপ্রকার ধ্বংসস্তূপ এখন ইয়েমেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে একদিকে যেমন কর্মসংস্থানের সংকট, অপরদিকে খাদ্যসংকটের মধ্যদিয়ে একপ্রকার মানবেতর জীবনযাপন করছে দেশটির সাধারণ মানুষ। এর মধ্যে যুদ্ধের কারণে প্রাণহানির শঙ্কা তো রয়েছেই। এতসব সংকটের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাই যেন একমাত্র স্বস্তির শব্দ দেশটির জন্য। রমজান মাস সামনে রেখে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল সৌদি আরব।

এরপর থেকে চুক্তি অনুযায়ী বেশ কয়েক মাস দেশটিতে যুদ্ধ বন্ধ থাকলেও চুক্তির মেয়াদ শেষের দিকে আসায় আবারও যেন ভয়ের মধ্যে দিন কাটছিল স্থানীয় বাসিন্দাদের। এ সবকিছু মাথায় রেখে যুদ্ধবিরতি বাড়াতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে আসছিল জাতিসংঘ। এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও দু-মাস বাড়ানোর প্রস্তাবে সম্মত হয়েছে দেশ দুটি। ছয় মাসের প্রস্তাব দেয়া হলেও দু-মাসের জন্য তা কার্যকরে রাজি হয় তারা। মঙ্গলবার দুপক্ষের সঙ্গে আলোচনার পর এ তথ্য নিশ্চিত করে জাতিসংঘ। এ ঘোষণার পরপরই নিজ অঞ্চলে ফিরতে শুরু করেছে স্থানীয়রা। এছাড়া সামনের দিনগুলোতে দেশে শান্তি ফিরে আসবে বলেও আশাবাদী তারা।

সূত্রঃ আল-জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন