News71.com
 International
 06 Aug 22, 01:55 PM
 217           
 0
 06 Aug 22, 01:55 PM

চীনের মহড়া দায়িত্বজ্ঞানহীন।।হোয়াইট হাউস

চীনের মহড়া দায়িত্বজ্ঞানহীন।।হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্কঃতাইওয়ানের চারপাশে আকাশ, সমুদ্র ও স্থলপথে চীনের সামরিক মহড়াকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও জলবায়ুসহ আট খাতে নিজেদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশটি। এর পরপরই জলবায়ু আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে না বসলে জলবায়ু পরিবর্তনের আলোচনা সফল হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। বারবার সতর্ক করার পরও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে নিয়ে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক টানটান উত্তেজনা। তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে চীন। আকাশ, সমুদ্র ও স্থলপথ ঘিরে চলে এ মহড়া। এসব করেই ক্ষান্ত হয়নি বেইজিং। পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া হিসেবে এ ঘোষণা দেয়।

চীনের পক্ষ থেকে বলা হয়, পেলোসির তাইওয়ান সফর ছিল সম্পূর্ণ উসকানিমূলক। বারবার নিষেধাজ্ঞার পরও সে এসেছে। এ ছাড়া আমরা আন্তর্জাতিক আইন মেনেই তাইওয়ানের আশপাশে মহড়া চালাচ্ছি। আর আমরা চাই না, যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাইওয়ানে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নিক। সে বিষয়ে আমরা সতর্ক থাকতেই এ কার্যক্রম। পেলোসির ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জলবায়ু আলোচনাসহ মোট আট খাতে নিজেদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে চীন। শুক্রবার এ ঘোষণা দেয় দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া পেলোসির এশিয়া সফরের সর্বশেষ গন্তব্য জাপান ত্যাগের পরপরই হোয়াইট হাউসের সঙ্গে সামুদ্রিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকও বাতিল করে বেইজিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন