News71.com
 International
 17 Aug 22, 10:24 PM
 217           
 0
 17 Aug 22, 10:24 PM

আর্মেনিয়ার রাজধানীতে শক্তিশালী বিষ্ফোরণ॥

আর্মেনিয়ার রাজধানীতে শক্তিশালী বিষ্ফোরণ॥

আন্তর্জাতিক ডেস্কঃ আর্মেনিয়ার রাজধানী ও সর্ববৃহৎ শহর ইয়েরেভানের এক বড় বাজারে রবিবার, ১৪ আগস্ট শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে বাজারে আগুন ধরে যায় এবং অনেক লোক ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের খবর, সুরমালু খুচরা বাজারের এক ভবনে এই বিস্ফোরণ ঘটে। এটি ইয়েরেভানের কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে। এই বাজারে আতশবাজি বিক্রি হয়। তবে এই শক্তিশালী বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বলেছে, ঘটনাস্থলে ১০টি অগ্নিনির্বাপক ট্রাক রয়েছে এবং আরও ১০টি অগ্নিনির্বাপক ট্রাক বাজারে যাওয়ার পথে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও এবং ছবিতে ওই বাজারের উপরে কালো ধোঁয়া উড়তে দেখা গিয়েছে এবং পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ধ্বংসাবশেষে অনির্দিষ্ট সংখ্যক লোক আটকে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন