News71.com
 International
 17 Aug 22, 10:25 PM
 213           
 0
 17 Aug 22, 10:25 PM

ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের কোন প্রয়োজন নেই॥ রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের কোন প্রয়োজন নেই॥ রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোন প্রয়োজন রাশিয়ার নেই। মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া স্বাগত ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। শোইগুর অভিযোগ, ইউক্রেন যেসব সামরিক অভিযান পরিচালনা করছে প্রকৃতপক্ষে সেগুলোর পরিকল্পনা হাজির করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পূর্ব ও মধ্য ইউরোপে একাধিক দফায় ন্যাটো বাহিনীর উপস্থিতি বাড়ানোরও সমালোচনা করেন শোইগু।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও ন্যাটোর মতো ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় পশ্চিমা দেশগুলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেনে নেয়ার চেষ্টা করছে। আলজাজিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন