
আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অন্তত ৪০। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানলা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এক তালিবান আধিকারিক জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।