News71.com
 International
 20 Aug 22, 10:53 AM
 188           
 0
 20 Aug 22, 10:53 AM

বিশ্বে করোনায় নতুন আক্রান্ত ৭ লাখের বেশি।।

বিশ্বে করোনায় নতুন আক্রান্ত ৭ লাখের বেশি।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৬৮ হাজার ৬৯৭ জনে। এছাড়া ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন। এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ২২৭ জনে। শনিবার (২০ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ২৭৯ জন।

এছাড়া দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৪৫ জন এবং মারা গেছেন ৩২৩ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ৮৩ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ৭৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন