News71.com
 International
 21 Aug 22, 11:49 AM
 248           
 0
 21 Aug 22, 11:49 AM

তুরস্কের দানিয়ুব নদীর পানি শুকিয়ে ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মান যুদ্ধ জাহাজ॥

তুরস্কের দানিয়ুব নদীর পানি শুকিয়ে ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মান যুদ্ধ জাহাজ॥

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। খরার কারণে অনেক নদ নদীর পানি শুকিয়ে গেছে। চলমান এই খরা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, তুরস্কের গুরুত্বপূর্ণ দানিয়ুব নদীর পানিও গত প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ফলে এই নদীর পানি শুকিয়ে যাওয়ায় ভেসে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ডুবে যাওয়া বহু যুদ্ধজাহাজ। এসব জার্মান যুদ্ধজাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে গিয়েছিল। গতকাল শনিবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র খরার মুখোমুখি হয়েছে ইউরোপ এবং এতে গত এক শতাব্দীর মধ্যে দানিয়ুব নদীর পানি সর্বনিম্ন স্তরের একটিতে পৌঁছেছে। আর এতেই সার্বিয়ার নদীবন্দর শহর প্রাহোভোর কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া কয়েক ডজন জার্মান যুদ্ধজাহাজ ভেসে উঠেছে। জানাগেছে ১৯৪৪ সালে সাবেক সোভিয়েত বাহিনীর আক্রমণে দানিয়ুব নদীর তীরে নাৎসি জার্মানির কৃষ্ণসাগর বহরের শত শত যুদ্ধজাহাজ ডুবে যায়। সেগুলোকে পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পানি কমে যাওয়ায় ভেসে উঠছে এসব যুদ্ধজাহাজ। এসব জাহাজ সেই বহরেরই অংশ ছিল।

জানা যায়, এসব জাহাজের কারণে প্রায়ই নদীপথে অন্যান্য জাহাজের চলাচল ব্যাহত হতো। এমনকি এখনো পানির স্তর কম থাকলে ইউরোপের অন্যতম বৃহৎ এই নদীপথে নৌচলাচল বাধাগ্রস্ত হয়ে থাকে।বন্দর শহর প্রাহোভোর কাছে দানিয়ুব নদীতে ডুবে থাকা জার্মান জাহাজগুলো নৌচলাচলের অংশটিকে ১৮০ মিটার থেকে মাত্র ১০০ মিটারে সংকুচিত করে দিয়েছে। ফলে সার্বিয়ার কর্তৃপক্ষ দানিয়ুব নদীর নৌচলাচলের লেনগুলো চালু রাখার জন্য ড্রেজিংয়ের আশ্রয় নিয়েছে। চলতি বছরের মার্চ মাসে ডুবে যাওয়া এসব জাহাজ উদ্ধার এবং গোলাবারুদ ও বিস্ফোরক অপসারণের জন্য একটি দরপত্র আহ্বান করেছে সার্বিয়ান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন