News71.com
 International
 23 Aug 22, 11:39 PM
 258           
 0
 23 Aug 22, 11:39 PM

যুক্তরাষ্ট্রে ফের পুলিশি বর্বরতা।। তিন কর্মকর্তা বহিষ্কার

যুক্তরাষ্ট্রে ফের পুলিশি বর্বরতা।। তিন কর্মকর্তা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে পুলিশি আচরণ নিয়ে বির্তক থামছে না। একটি ঘটনার শেষ না হতেই আরেকটি ঘটছে। আরকানসাস রাজ্যে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত হয়েছেন সেখানকার তিন পুলিশ কর্মকর্তা। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রমাণ সাপেক্ষে তাদের বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পুলিশের মারধরের এ ঘটনার ভিডিও সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, তিন পুলিশ সদস্য এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারছেন। ভুক্তভোগীর পেটে, পিঠে লাথি দিচ্ছেন একজন, অপরজন চড়-থাপ্পড় দিচ্ছেন। তৃতীয়জন ভুক্তভোগীর মাথা ফুটপাতের সঙ্গে বাড়ি দিচ্ছেন।

অভিযুক্ত তিনজন হলেন- পুলিশের ডেপুটি জ্যাক কিং, ক্রফোর্ড কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি লেভি হোয়াইট, মালবেরি পুলিশ কর্মকর্তা থেল রিডল। ভুক্তভোগীর নাম রান্ডাল ওরচেস্টারকে (২৭)। তিনি সাউথ ক্যারোলিনার গুজ ক্রিকের বাসিন্দা। স্টেট পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগীর বিরুদ্ধে স্থানীয় একটি দোকানে হামলার অভিযোগ আনা হয়েছিল। ওই তিন পুলিশ সদস্য ঘটনার তদন্তে গিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশি আচরণ প্রদর্শন না করে নৃশংসতা দেখানোয় সোমবার (২২ আগস্ট) তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হলেও তারা বেতন পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন