News71.com
 International
 24 Aug 22, 11:25 PM
 302           
 0
 24 Aug 22, 11:25 PM

ভয়াবহ বন্যায় নাকাল পাকিস্তান।। বৈশ্বিক সাহায্য কামনা

ভয়াবহ বন্যায় নাকাল পাকিস্তান।। বৈশ্বিক সাহায্য কামনা

আন্তর্জাতিক ডেস্ক: গত মাস থেকে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান।এই বন্যায় দেশটিতে ৮৩০ জনের প্রাণহানি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৩ আগস্ট) পাকিস্তানের সরকার বৈশ্বিক সহায়তা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুননির্মাণের জন য় জন্য তহবিল চেয়ে আন্তর্জাতিক (সম্প্রদায়ের কাছে) আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। মঙ্গলবার পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) একটি জরুরি ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত বন্যায় হওয়া ক্ষয়ক্ষতি পুনঃমূল্যায়ন এবং উন্নয়ন অংশীদার ও দাতাদের সংকটের মাত্রা সম্পর্কে অবহিত করার জন্য এটি আয়োজন করা হয়। এদিকে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যা মোকাবিলায় বিদেশি সাহায্যের পাশাপাশি দেশবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, বন্যা দুর্গতদের ত্রাণ তৎপরতার জন্য ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি প্রয়োজন। একইসঙ্গে বন্যায় হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আরও শত শত কোটি রুপির প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন