News71.com
 International
 25 Aug 22, 02:25 PM
 212           
 0
 25 Aug 22, 02:25 PM

ফের করোনায় আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি।।

ফের করোনায় আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ( ২৪ আগস্ট) তার  উপ-যোগাযোগ পরিচালক কেলসি ডনোহুয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার জিল বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এক বিবৃতিতে কেলসি ডনোহুয়ে বলেন, জিল বাইডেন ডেলাওয়্যারের পারিবারিক বাড়িতে থাকবেন যতক্ষণ না তার আবার পরপর দুটি নেগেটিভ ফল আসে। 

এদিকে হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল বুধবার আবারও  নেগেটিভ এসেছে। জিল বাইডেনেরও এর আগে দুবার করোনার ফল নেগেটিভ আসে। তিনি রোববার সাউথ ক্যারোলিনা থেকে ডেলাওয়্যারে যান। গত ১৫ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন জিল বাইডেন। তখন তার সর্দির মতো উপসর্গ দেখা যায়। ওই সময় ফার্স্ট লেডিকে অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডে দেওয়া হয়।এর আগে গত ২১ জুলাই প্রথমবার করোনায় আক্রান্ত হন জো বাইডেন। এরপরেও তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। 

সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন