News71.com
 International
 25 Aug 22, 10:50 PM
 236           
 0
 25 Aug 22, 10:50 PM

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিল সাংবিধানিক আদালত॥

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিল সাংবিধানিক আদালত॥

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সাংবিধানিক এক আদালত।গতকাল বুধবার এ আদেশ দেন দেশটির সাংবিধানিক আদালত।রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী হিসেবে ওচার আট বছরের মেয়াদ শেষ হওয়া না হওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য বিরোধীদের করা পিটিশনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সীমার বিষয়ে দেশটির সাংবিধানিক আদালত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছে আদালত। দেশটির সাবেক সেনাপ্রধান ও বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রাউয়িত ওংসুয়ান অন্তর্বর্তীকালীন থাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২০১৪ সালে থাইল্যান্ডে নির্বাচিত সরকার উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন প্রায়ুথ। পরে ২০১৯ সালে সেনাবাহিনী খসড়াকৃত নতুন সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী হন। সেনা প্রবর্তিত নতুন সংবিধান অনুযায়ী, দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন প্রধানমন্ত্রী প্রায়ুথ। সে হিসাবে আগামী ২০২৫ সাল পর্যন্ত কিংবা ২০২৭ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। কারণ ২০১৭ সালে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর কিংবা ২০১৯ সালের নির্বাচনের পর থেকে প্রায়ুথের মেয়াদ হিসাব করার দাবি জানিয়েছে তার সমর্থকরা।

দেশটির প্রধান বিরোধী দল বলেছে, চলতি মাসেই প্রায়ুথের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ জান্তাপ্রধান হিসেবে তিনি যত দিন নিয়োজিত ছিলেন, সে সময়টুকুকেও তার মেয়াদের মধ্যে হিসাব করা উচিত। সে হিসাবে চলতি মাসেই ওচার মেয়াদ শেষ হবে। বিরোধীদের আবেদনের প্রেক্ষিতে আদালতের পাঁচ বিচারপতির প্যানেলের চারজনই প্রায়ুথকে বরখাস্তের পক্ষে রায় দিয়েছেন। বুধবার থেকেই এ রায় কার্যকর হবে। তবে প্রায়ুথ আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন