
নিউজ ডেস্কঃ রাহুলের বিরুদ্ধে অভিযোগ এনে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারি রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে পদত্যাগ করলেন বর্ষিয়াননেতা গুলাম নবি আজাদ। আজ, শুক্রবার দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন, এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত রকমের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। চিঠিতে তিনি দলের সঙ্গে এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে দীর্ঘকালের সম্পর্কের কথা উল্লেখ করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করেছেন, এই মুহূর্তে দলের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে ফিরে আসার কোনও জায়গা নেই আর। এর দিনকয়েক আগেই জম্মু কাশ্মীরের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তখন নিজের স্বাস্থ্যগত কারন দেখিয়েছিলেন। এবার কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ। পদত্যাগ পত্রে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। চিঠিতে লিখেছেন, দেশের সম্পূর্ন নির্বাচণ প্রক্রিয়া একটি প্রহসন। সঙ্গেই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন, রাহুল সহ-সভাপতির পদে আসার পরেই দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে। দিনের পর দিন বর্ষীয়ান নেতাদের উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নবি।