News71.com
 International
 02 Sep 22, 11:26 AM
 211           
 0
 02 Sep 22, 11:26 AM

্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি।। বাইডেন

্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি।। বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। তারা মার্কিন গণতন্ত্রের শত্রু। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উজ্জীবিতি করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি।

ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার কথা উল্লেখ করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই। কখনোই হবে না। গর্ভপাত ও সমকামিতার বিরুদ্ধে থাকা কট্টরপন্থী ট্রাম্প সমর্থকদের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশকে পিছিয়ে নিতে চায়। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুমকিগুলো মোকাবেলা করার ক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন