News71.com
 International
 02 Sep 22, 11:12 PM
 318           
 0
 02 Sep 22, 11:12 PM

জার্মানিতে দিনে ৮০০ ফ্লাইট বাতিল!

জার্মানিতে দিনে ৮০০ ফ্লাইট বাতিল!

আন্তর্জাতিক ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে পাইলটদের ধর্মঘটে জার্মানিতে একদিনে ৮০০ ফ্লাইট বাতিল করেছে লুফথানসা কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় দেড় লাখ যাত্রী। শুক্রবার এসব ফ্লাইট বাতিলের সিন্ধান্ত নেয় লুফথানসা কর্তৃপক্ষ। লুফথানসা কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইট বাতিল হওয়ায় ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে প্রভাব পড়বে। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার কথা জানা যায়। লুফথানসার এক মুখপাত্র বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় ফিরে আসার আশা করছি।

লুফথানসা ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইনস গ্রুপ এবং এটি ইউরোউইংস, অস্ট্রিয়ান, সুইস এবং ব্রাসেলসেও ফ্লাইট পরিচালনা করে। পাইলটদের সংগঠন ভেরিনিগুং ককপিট (ভিসি) ইউনিয়ন জানায়, বেতন নিয়ে আলোচনায় তারা ব্যর্থ হয়েছেন এবং লুফথানসার পাইলটরা বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে যাত্রী ও পণ্যবাহী কার্গো উভয় পরিষেবা বিঘ্নিত হবে। ভিসির দাবি, এ বছর পাঁচ হাজারের বেশি পাইলটের জন্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন