News71.com
 International
 03 Sep 22, 08:18 PM
 245           
 0
 03 Sep 22, 08:18 PM

পূর্ণ নিরাপত্তায় সরকারি বাড়িতে থাকবেন গোতাবায়া।।

পূর্ণ নিরাপত্তায় সরকারি বাড়িতে থাকবেন গোতাবায়া।।

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে নাগরিকদের ক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেড় মাস বিদেশ যাপন শেষে পরে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরে এসেছেন তিনি। দেশের ফেরার পরই গোতাবায়া রাজাপক্ষেকে সরকারি একটি বাড়ি দেওয়া হয়েছে থাকার জন্য। সেখানে থাকছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও। সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে নিমজ্জিত হওয়ায় গোতাবায়ার পদত্যাগের আহ্বান জানিয়ে ব্যাপক বিক্ষোভ হয় লঙ্কায়। পরে গত জুলাইয়ে পদত্যাগ করে গোতাবায়া। পদত্যাগের পর ১৩ জুলাই গোপনে দেশত্যাগ করে মালদ্বীপ চলে যান গোতাবায়া। এরপর মেডিকেল ভিসায় সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর থেকেই ১৪ জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার।

সিঙ্গাপুরে দুবার তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। তৃতীয়বার ব্যর্থ হওয়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ড চলে যান সাবেক লঙ্কান প্রেসিডেন্ট। ডেইলি মিরর জানিয়েছে, গোতাবায়ার আসার খবরে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বিমানবন্দর ছাড়ার সময়ও তিনি ব্যাপক নিরাপত্তার মধ্যে ছিলেন। তিনি কলম্বোর উইজেরামা মাওয়াথার কাছে একটি রাষ্ট্রীয় বাংলোতে থাকবেন। সেখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করবে লঙ্কান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন