News71.com
 International
 05 Sep 22, 09:19 PM
 278           
 0
 05 Sep 22, 09:19 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস।।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস।।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস নির্বাচিত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়েছেন লিজ ট্রাস। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লিজ ট্রাস। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট।নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮২ দশমিক ৬ শতাংশ। এসব তথ্য নিশ্চিত করেছেন কনজারভেটিভ পার্টির নির্বাচন পরিচালনা কমিটির (১৯২২ কমিটি) চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডলি। তিনি নিজেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন