News71.com
 International
 10 Sep 22, 01:55 PM
 251           
 0
 10 Sep 22, 01:55 PM

ইন্দোনেশিয়ায় দফায় দফায় ভূমিকম্প।।

ইন্দোনেশিয়ায় দফায় দফায় ভূমিকম্প।।

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। আল জাজিরা বলছে, অঞ্চলটিতে পর পর চারবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল অঞ্চলটির ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। খবরে বলা হয়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মোট চারবার ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়। প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বিভাগটির প্রধান দারিওনো জানিয়েছে, পর পর ভূমিকম্প হলেও সুনামির সম্ভাবনা আপাতত নেই। ভূতাত্ত্বিক অবস্থার কারণে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া। ২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: আল জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন