
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ভ্লাদিমির সাঙ্গোরকিন মারা গেছেন। মৃত্যুর সময় তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, রুশ রাষ্ট্রীয় সংবাদপত্র প্রাভদার এডিটর ইন চিফ ভ্লাদিমির সাঙ্গোরকিন ছিলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র । একটি ব্যবসায়িক সফরে থাকার সময় তার স্ট্রোক হয়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে প্রাভদার পক্ষ থেকে বলা হয়,সাঙ্গোরকিন একটি ব্যবসায়িক সফরে প্রাইমরি অঞ্চলে থাকাকালীন মারা গেছেন। এসময় সহকর্মী লিওনিড জাখারভও তার সঙ্গে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্ট্রোক হয়েছে। তবে এটি প্রাথমিক অনুমান। এদিকে আলাদা একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, সাঙ্গোরকিনের মৃত্যু রুশ সাংবাদিকতার জন্য বিরাট ক্ষতির। তিনি সর্বদা তার পেশা, পেশাদার নীতির প্রতি আনুগত্যের উদাহরণ স্থাপন করে গেছেন। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়, সাঙ্গোরকিন ১৯৯৭ সাল থেকে প্রাভদার এডিটর ইন চিফের দায়িত্বে ছিলেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ইউরোপিয়ান কমিশন তার ওপর নিষেধাজ্ঞা দেয়। আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ভ্লাদিমির সাঙ্গোরকিন মারা গেছেন। মৃত্যুর সময় তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, রুশ রাষ্ট্রীয় সংবাদপত্র প্রাভদার এডিটর ইন চিফ ভ্লাদিমির সাঙ্গোরকিন ছিলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র । একটি ব্যবসায়িক সফরে থাকার সময় তার স্ট্রোক হয়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে প্রাভদার পক্ষ থেকে বলা হয়,সাঙ্গোরকিন একটি ব্যবসায়িক সফরে প্রাইমরি অঞ্চলে থাকাকালীন মারা গেছেন। এসময় সহকর্মী লিওনিড জাখারভও তার সঙ্গে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্ট্রোক হয়েছে। তবে এটি প্রাথমিক অনুমান। এদিকে আলাদা একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, সাঙ্গোরকিনের মৃত্যু রুশ সাংবাদিকতার জন্য বিরাট ক্ষতির। তিনি সর্বদা তার পেশা, পেশাদার নীতির প্রতি আনুগত্যের উদাহরণ স্থাপন করে গেছেন। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়, সাঙ্গোরকিন ১৯৯৭ সাল থেকে প্রাভদার এডিটর ইন চিফের দায়িত্বে ছিলেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ইউরোপিয়ান কমিশন তার ওপর নিষেধাজ্ঞা দেয়।