News71.com
 International
 20 Sep 22, 10:02 PM
 231           
 0
 20 Sep 22, 10:02 PM

মিয়ানমারে হেলিকপ্টার থেকে গুলি।।৬ শিশুসহ নিহত ডজনেরও বেশি

মিয়ানমারে হেলিকপ্টার থেকে গুলি।।৬ শিশুসহ নিহত ডজনেরও বেশি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের একটি গ্রামের স্কুলে জান্তা সরকারের হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় ৬ শিশু শিক্ষার্থীসহ ডজনেরও বেশি লোক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, হামলা ও হতাহতের ঘটনাটি ঘটে মূলত শুক্রবার। কিন্তু সেটি প্রকাশিত হয় গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর)। যে স্কুলে জান্তা সরকার হামলা চালায় সেটির একজন প্রশাসক ও অফিস সহকারীর মাধ্যমে এ ঘটনার প্রকাশ হয়। উত্তর-মধ্য মিয়ানমারের সেন্ট্রাল সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামে ঘটনাটি ঘটে। ওই স্কুল প্রশাসক সংবাদ সংস্থা এপিকে জানান, সরকারি এমআই-৩৫ গানশিপ হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। এ সময় শিশুদের ক্লাস চলছিল। আমরা তাদের নিরাপত্তার চেষ্টা করছিলাম। কিন্তু সেটি হয়নি। ৬ জন মারা গেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের তো কোনো ভুল ছিল না। আমি ভাবতেও পারিনি মেশিনগান দিয়ে তাদের ওপর নির্মমভাবে গুলি চালানো হবে। এক ঘণ্টা ধরে গুলির ঘটনা ঘটে। হেলিকপ্টারের লোকেরা এক মিনিটের জন্য থামেনি। আমরা যা করতে পারতাম, তা শুধু বৌদ্ধ মন্ত্র উচ্চারণ করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন