News71.com
 International
 24 Sep 22, 02:56 PM
 224           
 0
 24 Sep 22, 02:56 PM

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পেশ॥

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পেশ॥
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত, এই মর্মে তারা রাষ্ট্রপুঞ্জের কাছে একটি বিশেষ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছে। যাতে উল্লেখযোগ্য ভূমিকায় থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং । সেই সঙ্গে কমিটিতে পোপ ফ্রান্সিস এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসকেও চায় দেশটি। সম্প্রতি উজ়বেকিস্তানের সমরখন্দে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিএ) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ববৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে বলেন, ‘‘আজকের যুগ যুদ্ধের নয়।’’ সঙ্গে সঙ্গে আমেরিকা-ইউরোপ ভারতের প্রশংসায় মুখর হয়। উল্লেখ্য গত সাত মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাংশ। কিন্তু একবারের জন্যও বন্ধু রাশিয়ার বিরুদ্ধে মুখ খোলেনি ভারত। এই প্রথম তারা এ বিষয়ে মন্তব্য করল, তা-ও সরাসরি রুশ প্রেসিডেন্টকেই যুদ্ধ থামানোর কথা বলা হল। এর পরেই ভারতের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবটি তোলেন মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো লুই এবরার্ড কাসাউবোন। তিনি বলেন, ‘‘এ বার শান্তির লক্ষ্যে জোরদার পদক্ষেপ করা উচিত আন্তর্জাতিক সংগঠনের।এতে রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া যাবে। আমাদের প্রস্তাব, এই কমিটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পোপ ফ্রান্সিসও উপস্থিত থাকুন।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন