
আন্তর্জাতিক ডেস্কঃসিরিয়ার আলেপ্পো প্রদেশে কলেরা আক্রান্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। দিন দিন অঞ্চলটিতে মহামারি আকারে রোগটি ছড়িয়ে পড়ছে। আল জাজিরার খবর। প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলীয় প্রদেশটিতে গত কয়েকদিনে ২৯ কলেরা রোগীর মৃত্যু হয়েছে। গ্রাম ও শহরে শত শত রোগী কলেরায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয় কলেরা ছড়িয়ে পড়ার পর এটি গত কয়েকদিনে মহামারি আকারে চলে গেছে। গত মাসে আলেপ্পোয় রোগটির প্রাদুর্ভাব ঘটে। আগামী দিনগুলোয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আলেপ্পোয় কলেরা প্রাদুর্ভাব ঘটার কারণ হিসেবে ইউফ্রেটিস নদীর পানি দূষণকে দায়ী করেছেন জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা। চলতি বছর নিম্ন বৃষ্টিপাত ও তাপপ্রবাহের কারণে নলকূপ ও সুপেয় পানির অন্যান্য উৎস শুকিয়ে যাওয়া কারণে এ রোগের বিস্তার হয় বলে ধারণা করছেন তারা। কারণ স্থানীয়রা এ সময়টিতে ইউফ্রেটিস নদীর পানি পান ও ব্যবহার করেছিলেন। যথাযথভাবে জীবণুমুক্ত না করে পান করায় এ দশার দেখা দিয়েছে।