News71.com
 International
 27 Sep 22, 02:35 PM
 273           
 0
 27 Sep 22, 02:35 PM

৬০ বছর পর পৃথিবীর কাছাকাছি বৃহস্পতি।।

৬০ বছর পর পৃথিবীর কাছাকাছি বৃহস্পতি।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর খুব কাছাকাছি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ফলে পৃথিবী থেকে বৃহস্পতিকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখায়। গত ৬০ বছরের ইতিহাসে এটি একটি মহাজাগতিক বিরল ঘটনা। মহাকাশ বিজ্ঞানীরা জানান, ২৬ সেপ্টেম্বর সারা রাতই আকাশে দেখা যায় বৃহস্পতিকে। সূর্য এবং বৃহস্পতি উভয়ে একই দিকে ছিল, পৃথিবীর বিপরীতে। ফলে, সূর্যের মতোই পৃথিবীর নিয়ম সাপেক্ষে বৃহস্পতিও পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। নাসার দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দিন চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকেই সবচেয়ে উজ্জ্বল দেখা যায়। তবে পৃথিবী থেকে খালি চোখে কেউ বৃহস্পতিকে দেখতে পায়নি। গ্রহটি দেখতে টেলিস্কোপের সাহায্য নিতে হয়। এদিন পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে দাঁড়ায় ৫৮ কোটি কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় এ দূরত্ব থাকে ৯৬ কোটি কিলোমিটার। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু এদিন পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল সবচেয়ে কম মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন