News71.com
 International
 27 Sep 22, 02:39 PM
 246           
 0
 27 Sep 22, 02:39 PM

মার্কিন কর্মকর্তা স্নোডেনকে রুশ নাগরিকত্ব দিলেন পুতিন।।

মার্কিন কর্মকর্তা স্নোডেনকে রুশ নাগরিকত্ব দিলেন পুতিন।।
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির’র (এনএসএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে নিজ দেশের নাগরিকত্ব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন স্নোডেন। বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, নতুন ৭৫ জনকে নাগরিকত্ব দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের বাসিন্দা থাকা এডওয়ার্ড স্নোডেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন পুতিন। ২০১৩ সালে পালিয়ে বেড়ানো মার্কিন কর্মকর্তা স্নোডেন ২০২০ সাল থেকে রাশিয়ায় বসবাসের সুযোগ পেয়েছিলেন। সে সময় অবশ্য মার্কিন নাগরিকত্ব ত্যাগ না করেই তিনি রুশ নাগরিকত্ব পেতে চেয়েছিলেন। কিন্তু সেটি হয়নি। বিশ্বে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে ২০১৩ সালে ব্যাপক আলোচনায় আসেন মার্কিন এ কর্মকর্তা। বিশ্বজুড়ে যোগাযোগ ও ডেটা চালাচালির বিষয়ে তথ্য ফাঁস করেছিলেন তিনি। নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা সম্পর্কেও জানিয়ে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ফাঁসের ঘটনায় স্নোডেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
01:24 PM
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন