
আন্তর্জাতিক ডেস্কঃফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে সংঘর্ষ-পদদলিত হয়ে দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছে ইন্দোনেশীয় সরকার। এমন ভয়াবহ ট্রাজেডি কেন ঘটলো সে বিষয়ে যথাযথ তদন্ত এবং এতে ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।
ইন্দোনেশিয়ার ক্রীড়া ও যুব মন্ত্রী জয়নুদিন আমালি স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাসকে বলেছেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত... এটি আমাদের ফুটবলকে এমন সময়ে ‘আহত’ করেছে, যখন সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পারেন।
তিনি বলেন, আমরা ম্যাচের আয়োজন ও সমর্থকদের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করবো। আমরা কি ম্যাচে সমর্থকদের উপস্থিতি আবারো নিষিদ্ধ করার দিকে যাবো? সেটাই আলোচনা হবে।