News71.com
 International
 09 Oct 22, 11:37 AM
 200           
 0
 09 Oct 22, 11:37 AM

জাতিসংঘে রাশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমাদের প্রস্তাবে সায় দেয়নি ভারত॥

জাতিসংঘে রাশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমাদের প্রস্তাবে সায় দেয়নি ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শরৎকালীন অধিবেশনের গত কাল রাশিয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে ভোটদান পশ্চিমা দেশগুলোর প্রস্তাবে সায় দেয়নি ভারত। এই নিয়ে রাষ্ট্রপুঞ্জে আরও এক বার খসড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকল ভারত। এর আগে গত বৃহস্পতিবার চিনের শিনজিয়াং প্রদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত কাউন্সিলে বিতর্ক সভার আয়োজন করা নিয়ে একটি খসড়া প্রস্তাবের উপরে সদস্য দেশগুলির ভোটাভুটি ছিল। যেখানে ভোটদানে বিরত ছিল ভারত। মূলত পশ্চিমি দেশগুলির আহ্বানে ওই খসড়া প্রস্তাবটি আনা হয়েছিল। এ বার রাশিয়াতেও মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এক জন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের জন্য খসড়া প্রস্তাব আনে ইউরোপীয় সদস্য দেশগুলি। গত কাল ছিল সে বিষয়ে ভোটদান। কিন্তু চিনের মতো সেখানেও কাল ভোট দেননি ভারতের প্রতিনিধি ।

আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত দেশগুলির অভিযোগ, বিরোধী দল, বেসরকারি সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলির বিরুদ্ধে বহু আগে থেকেই দমননীতি নিয়ে এসেছে মস্কো। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে সে দেশে মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সেই জন্যই রাশিয়ায় অবিলম্বে বিশেষজ্ঞের নিয়োগের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রপুঞ্জের ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিলের ১৭টি সদস্য দেশ খসড়ার পক্ষে সায় দেয়। খসড়ার বিপক্ষে ভোট দিয়েছে চিন, বলিভিয়া, কিউবা, এরিট্রিয়া, কাজ়াখস্তান, ভেনেজ়ুয়েলা। ভোটদান থেকে বিরত থেকেছে ভারতের মতো ২৪টি দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন