News71.com
 International
 09 Oct 22, 10:35 PM
 196           
 0
 09 Oct 22, 10:35 PM

চীনকে দমাতে নয়া রপ্তানী নীতি যুক্তরাষ্ট্রের ॥ পিছিয়ে পড়ার শঙ্কায় বেইজিং

চীনকে দমাতে নয়া রপ্তানী নীতি যুক্তরাষ্ট্রের ॥ পিছিয়ে পড়ার শঙ্কায় বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ চীনকে প্রযুক্তিগত ও সামরিক ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে নতুন রপ্তানি নীতি চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নীতির ফলে দেশটির চিপ-সংক্রান্ত কোনো সরঞ্জাম রপ্তানি করা যাবে না চীনে। এতে বেইজিংয়ের সার্কিট শিল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। বিশ্নেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরঞ্জাম রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে বেইজিং বেশ কয়েক বছর পিছিয়ে যাবে সার্কিট শিল্পে। ১৯৯০-এর দশকের পর এই প্রথম চীনে প্রযুক্তি রপ্তানিতে মার্কিন নীতির সবচেয়ে বড় পরিবর্তন। এটি কার্যকর হলে বড় ধরনের সংকটে পড়বে চীনের প্রতিষ্ঠানগুলো। এদিকে, এই ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে চীন। এটিকে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য নিয়মের লঙ্ঘন বলে অভিহিত করেছে বেইজিং। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আধিপত্য ধরে রাখতে এবং চীনের কোম্পানিগুলোকে পেছনে ফেলতে রপ্তানি নীতির অপব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এটি শুধু চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থই ক্ষতি করবে না, আমেরিকান কোম্পানিগুলোকেও প্রভাবিত করবে। এর মাধ্যমে চীনের অগ্রগতি দমানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে চলতি বছরের আগস্টে চীনে চিপ নির্মাণের যান্ত্রিক সরঞ্জাম পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনায় আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন