News71.com
 International
 09 Oct 22, 10:46 PM
 238           
 0
 09 Oct 22, 10:46 PM

বিস্ফোরণের পর আবার চালু হয়েছে ক্রিমিয়া ব্রিজ।।

বিস্ফোরণের পর আবার চালু হয়েছে ক্রিমিয়া ব্রিজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ক্রিমিয়া ব্রিজের ওপর গাড়ি বোমা বিস্ফোরণের পর সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তা আবার চালু করা সম্ভব হয়েছে।  শনিবারই (৮ অক্টোবর)  সেতুটি আবার  চালু করা হয়।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সেতুটিতে শনিবার বিস্ফোরণের ঘটনায় তিন জন মারা গেছেন। রাশিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জানিয়েছে, বিস্ফোরণের কারণে সেতুতে ৩২ লাখ থেকে ৮০ লাখ ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শিগগিরই শুরু হবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সেতু থেকে ক্ষতিগ্রস্ত অংশটি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন এবং রোবববার সকাল থেকেই ডুবুরিরা পানির নিচে ক্ষতির দিকটি অনুসন্ধানে নামবে বলে রাশিয়ান বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে। রাশিয়ার গণমাধ্যম সবসময় এই সেতুটিকে শতাব্দীর সেরা নির্মাণকাজ হিসেবে প্রশংসা করে আসছিলো। এটি সামরিক উপকরণ, গোলাবারুদ ও সৈন্য দক্ষিণ ইউক্রেনে পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্চ প্রণালীর ওপর দিয়ে ১৯ কিলোমিটার (১২ মাইল) লম্বা এই সেতুটি নির্মাণে খরচ হয়েছিল ২৭ কোটি ডলার। উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রায় উনিশ কিলোমিটার লম্বা এ সেতুর ধ্বংস হওয়া অংশটিতে আগুন দেখা যাচ্ছিলো ও ধোঁয়া উঠছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন