News71.com
 International
 10 Oct 22, 01:09 PM
 241           
 0
 10 Oct 22, 01:09 PM

ভেনেজুয়েলায় ভূমিধসে নিহত ২২ ।।

ভেনেজুয়েলায় ভূমিধসে নিহত ২২ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এদিকে রোববার (০৯ অক্টোবর) লাস তেজেরিয়াস শহর পরিদর্শন করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, নিখোঁজদের উদ্ধারের জন্য উদ্ধার কাজ চলমান রয়েছে।  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন। ভেনেজুয়েলার বেসামরিক সুরক্ষা উপ-মন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা জানিয়েছেন, প্রায় ১ হাজার উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালাচ্ছে।  প্রবল বৃষ্টিপাতের কারণে এল পাটো নদীর পানি বেড়ে যাওয়ার পর ভূমিধসের ঘটনা ঘটে এবং বন্যার পানি বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভাসিয়ে নিয়ে যায়। ৫৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কারমেন মেলান্দেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, লাস তেজেরিয়াস হারিয়ে গেল।  লাস তেজেরিয়াস ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত । লা নিনা ধরনের আবহাওয়ার কারণে চলতি বছর ওই শহরটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন