News71.com
 International
 13 Oct 22, 01:38 PM
 1325           
 0
 13 Oct 22, 01:38 PM

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনবাহী বাসে আগুন।।নিহত ১৭ 

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনবাহী বাসে আগুন।।নিহত ১৭ 
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই বাসটিতে করে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন তাদের বাড়িতে ফিরে আসছিলেন।  বুধবার (১২ অক্টোবর) রাতে সিন্ধু প্রদেশের  এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এটি বন্দর শহর করাচিকে হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী একটি মহাসড়ক।  পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।  বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।  জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। বন্যায় সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হলো দাদু। কীভাবে বাসটিতে অগ্নিকাণ্ড হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী বাসটি থেকে লাফিয়ে পড়েছিলেন। 
12:25 PM
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন