
আন্তর্জাতিক ডেস্কঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। তাইপে থেকে বলা হয়েছে, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে তাইওয়ান কখনও আপোষ করবে না। রোববার (১৬ অক্টোবর) চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কংগ্রেসের ২০ তম সম্মেলনে তাইওয়ানে বলপ্রয়োগ না করতে প্রতিশ্রুতিবদ্ধ হবো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট শি জিন পিং। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে শি’র বলপ্রয়োগের হুঁশিয়ারির পর তাইপেও শক্ত বার্তা দেয়। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয়ের মুখপাত্র চ্যাং তুন-হ্যান বলেন, চীনের হুঁশিয়ারি ও বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা টিম। আমরা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে কোনো আপসে যাবো না। তিনি আরও বলেন, আমরা এক দেশ দুই ব্যবস্থা নীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। তাইওয়ানের মূলনীতিতেও এটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে।