News71.com
 International
 16 Oct 22, 08:54 PM
 1273           
 0
 16 Oct 22, 08:54 PM

ইউক্রেনে ২৪ ঘণ্টায় পাঁচ ক্ষেপণাস্ত্র হামলা।।

ইউক্রেনে ২৪ ঘণ্টায় পাঁচ ক্ষেপণাস্ত্র হামলা।।

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রোববার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেন জুড়ে দফায় হামলা চালিয়েছে রাশিয়া। পুরো দেশের ৩০টিরও বেশি শহর ও গ্রামে হামলা চালায় রুশ বাহিনী। চালানো হয় ২৩টি বিমান হামলা। ঘটে ৬০টি রকেট হামলার ঘটনাও। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল পর্যন্ত পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শত্রু পক্ষ আমাদের ঘায়েল করতে উন্মত্ত হয়েছিল। আমাদের সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। রাশিয়ার ২৪টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এদিকে, ইউক্রেনের কাছে একটি রাশিয়ান সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুলি ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলে ‘সন্ত্রাসী’ হামলা হয়। দুজন হামলাকারী এর নেপথ্যে ছিলেন। তাদের মধ্যে একজন সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক। বেলগোরোডে ওই সামরিক ঘাঁটিতে রাশিয়ার স্বেচ্ছাসেবক সৈন্যরা অনুশীলন করছিলেন। এ সময় তারা গুলি চালান হামলাকারীরা। পাল্টা গুলিতে হামলাকারীরাও নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন