News71.com
 International
 21 Oct 22, 03:45 PM
 263           
 0
 21 Oct 22, 03:45 PM

ইউক্রেনে রুশ আক্রমণ দীর্ঘ সময়ের জন্য ভালো।।বিল গেটস

ইউক্রেনে রুশ আক্রমণ দীর্ঘ সময়ের জন্য ভালো।।বিল গেটস

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বেশ সাড়া জাগানো মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস। তার ভাষ্য, ইউক্রেনে রুশ আক্রমণ দীর্ঘ সময়ের জন্য ভালো! যদিও কল্যাণকর কারণই তিনি মন্তব্যটি করেন। এ ব্যাপারে বিলের যুক্তি এ যুদ্ধ ইউরোপীয় দেশগুলোকে পুনর্নবীকরণযোগ্য সবুজ শক্তি গ্রহণ করতে বাধ্য করবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি’র টক শো দ্য এক্সচেঞ্জ’এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালাdbর ওপর সবুজ শক্তির বিকল্প, পরিবেশ, সমাজ ও শাসন (ইএসজি) নিয়ে আলোচনা করেন। ইএসজি’র পরিবেশগত দিক সম্পর্কে বিল গেটস বলেন, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু পরিমাপেরও সুযোগ রয়েছে। এটি এমন হওয়ার উচিৎ, যেখানে মানুষ কোনো কোম্পানিতে বিনিয়োগের সময় পরিবেশগত দিকগুলো দেখে, শুনে, বুঝে নেয়। এ সময় ব্ল্যাকরকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্কের ব্যাপারে প্রশংসা করেন। বিল বলেন, তার জলবায়ু পরিবর্তন নীতিতে তার নেতৃত্ব ব্যক্তিগতভাবে একটি দুর্দান্ত উদাহরণ। তিনি বলেন, যদি কেউ বলে আপনি একটি কোম্পানির ভবিষ্যতকে কীভাবে মূল্যায়ন করেন, তাতে জলবায়ু কোনো সমস্যা হওয়া উচিত না। এটি পুঁজিবাদ নয়। জলবায়ু অর্থনীতিকে প্রভাবিত করে; যে কারণে বিনিয়োগও প্রভাবিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন