News71.com
 International
 13 Jul 16, 11:35 AM
 565           
 0
 13 Jul 16, 11:35 AM

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫  

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫     

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন তাদের জন্য জরুরী রক্ত সরবরাহের আহ্বান করেছেন।

জানা গেছে, এখন পর্যন্ত সকলকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সামান্য আহত যারা ছিল তাদের চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। আবার, এদিকে ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইতালির প্রধানমন্ত্রী রেঞ্জি। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন