News71.com
 International
 22 Oct 22, 03:20 PM
 259           
 0
 22 Oct 22, 03:20 PM

ইন্দোনেশিয়ায় কিডনি বিকলে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১৩৩।।

ইন্দোনেশিয়ায় কিডনি বিকলে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১৩৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় গুরুতর কিডনি জটিলতায় (একেআই) মৃত শিশুর সংখ্যা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইন্দোনেশিয়ার ২২টি প্রদেশে ১৩৩ শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন।শুক্রবার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশের ২২ প্রদেশে গুরুতর কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪১ জন এবং তাদের মধ্যে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের অধিকাংশেরই বয়স ৫ বছরের কম। আগের এক প্রতিবেদনে ৯৯ শিশুর মৃত্যুর কথা বলা হয়েছিল।     সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াতেও কিডনি বিকল হয়ে ৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মেইডেন ফার্মাসিটিক্যালসের তৈরি চারটি সর্দিকাশির সিরাপ দায়ী এসব মৃত্যুর জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওই তদন্তে আরও জানা গেছে, ওই চারটি কফ সিরাপে এথিলিন গ্লাইকল ও ডায়াথিলিন গ্লাইকল নামের দুটি রাসায়নিক উপাদানের বিপজ্জনক মাত্রার উপস্থিতি পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন