News71.com
 International
 29 Oct 22, 09:47 AM
 214           
 0
 29 Oct 22, 09:47 AM

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া ফের দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির উপকূলীয় এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজকের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি অক্টোবর মাসে উত্তর কোরিয়া অন্তত চারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্যাংওন প্রদেশের তংচন এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তংচন এলাকাটি আন্তঃ কোরিয় সীমান্ত এলাকা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। চলতি বছর উত্তর কোরিয়া যেসব জায়গা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার যেকোনোটির চেয়ে এ স্থাপনাটি দক্ষিণ কোরিয়ার নিকটবর্তী। জাপান সরকারও উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। দেশটি বলেছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপান সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন