News71.com
 International
 30 Oct 22, 09:14 AM
 193           
 0
 30 Oct 22, 09:14 AM

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৪৯ ।।

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৪৯ ।।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি প্রসিদ্ধ মার্কেটে হ্যালোইন উৎসব উদযাপনের সময় পদদলিত হয়ে অন্তত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার (২৯ অক্টোবর) রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের হার্ট অ্যাটাক করা রোগীদের বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়।   ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ার ইথেওনে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। মহামারির পর সেখানে এবারই প্রথম এই উৎসব অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।স্থানীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে কয়েক ডজন মানুষ একটি হোটেলের সামনে অজ্ঞান হয়ে পড়েন। দক্ষিণ কোরিয়ার দমকল বাহিনী, রাত ১০টা৩০ মিনিটে তারা এই ঘটনার খবর পান। এক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়।  দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, সাধারণ মানুষও হার্ট অ্যাটাক করা রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন। 
 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন