News71.com
 International
 31 Oct 22, 10:09 AM
 204           
 0
 31 Oct 22, 10:09 AM

গুজরাটে ঝুলন্ত সেতু ধস।। নিহতের সংখ্যা বেড়ে ৯১

গুজরাটে ঝুলন্ত সেতু ধস।। নিহতের সংখ্যা বেড়ে ৯১

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ঝুলন্ত সেতু ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের মরবি শহরের মাছু নদীর ওপর নির্মিত সেতুটি ধ্বসে হতাহতের এ ঘটনাটি ঘটে।রাজ্য পরিচালিত একটি হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসক অমিত ঝালা বলেন, অনেককে নদী থেকে উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছে। ঘটনার সময় সেতুটিতে অন্তত চার শতাধিক মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় টিভি চ্যানেল জি নিউজ। সম্প্রচার মাধ্যমটির একটি ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন লোক ধসে পড়া ব্রিজের তারে আটকে পড়ে ঝুলছেন। জরুরি দলগুলো তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে গুজরাটে অবস্থান করছেন। এর মধ্যেই ঘটনাটি ঘটলো। খবরে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্ধার অভিযানে সব জরুরি দলগুলোকে এক জায়গায় নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন