
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।খবরে বলা হয়, রোববার (৩০ অক্টোবর) সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এক বিবৃতিতে গাড়িবোমা বিস্ফোরণ ও এ ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আল শাবাব নামে একটি জঙ্গি সংগঠন সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটায় বলে তিনি বিবৃতিতে দাবি করেছেন। রোববারের জোড়া বোমাহামলায় শিক্ষা ভবন ও কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় নিহতদের মধ্যে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাও রয়েছে।হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শনের পর সোমালিয়ার জনগণকে আশ্বস্ত করেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় অক্টোবরে হামলার পুনরাবৃত্তি আর হবে না। এ হামলার মাধ্যমে জঙ্গি সংগঠনের দিক থেকে বার্তা দেওয়া হয়েছে, তারা এখনও বেঁচে আছে, যেখানে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে তারা পরাজিত হয়েছে। এর আগে গত আগস্টে মোগাদিশুতে একটি হোটেল হামলার ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হন। তারপরই ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে মোহাম্মদের সরকার যুদ্ধ ঘোষণা করেন।