News71.com
 International
 09 Nov 22, 09:42 AM
 264           
 0
 09 Nov 22, 09:42 AM

মারা যাওয়ার ৯বছর পর মোল্লা ওমরের সমাধিস্থল জনসমক্ষে॥

মারা যাওয়ার ৯বছর পর মোল্লা ওমরের সমাধিস্থল জনসমক্ষে॥
আন্তর্জাতিক ডেস্কঃ মারা যাওয়ার ৯বছর পর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সমাধিস্থল জনসমক্ষে এল। মৃত্যুর সময় কোথায় তাঁকে দাফন করা হয়েছিল এত দিন কেউই জনসমক্ষে আনেননি। তবে গতকাল রোববার বর্তমানে আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা মোল্লা ওমরে প্রতিষ্ঠিত দল তাঁর সমাধিস্থলের ছবি প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সশস্ত্র বাহিনীর হামলার পর তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা হারালে লোক চক্ষুর অন্তরালে চলে যান মোল্লা ওমর। সেই সময় থেকেই তাঁর স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু কখনোই তাঁর অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য তালেবানের পক্ষ থেকে আসেনি। অবশেষে, ২০১৫ সালের এপ্রিল মাসে এসে তালেবান জানায় মোল্লা ওমর আরও দুই বছর আগে মারাগেছেন। সম্প্রতি মোল্লা ওমরের সমাধিস্থল সবার নজরে আনার ব্যাপারে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আফগানিস্তানের জাবুল প্রদেশের সুরি জেলার ওমারজো নামে একটি এলাকায় অবস্থিত মোল্লা ওমরের সমাধিস্থল জিয়ারতে গিয়েছিলেন তালেবানের শীর্ষ নেতারা। জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘যেহেতু তখন আমাদের দেশের সর্বত্রই শত্রুরা ছিল তাই আমরা এই সমাধিস্থলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেই এত দিন বিষয়টি গোপন রেখেছিলাম। কেবল তাঁর পরিবারের ঘনিষ্ঠরাই এই স্থানের কথা জানতেন।’
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন