News71.com
 International
 10 Nov 22, 08:49 PM
 220           
 0
 10 Nov 22, 08:49 PM

আবার প্রেসিডেন্ট পদে লড়তে চান বাইডেন।।

আবার প্রেসিডেন্ট পদে লড়তে চান বাইডেন।।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ‘গণতন্ত্রের জন্য ভালো’ উল্লেখ করে ফের প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে আগামী বছরের শুরুর দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। বুধবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য আবার নির্বাচনে অংশ নেওয়া। এই (মধ্যবর্তী) নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এটাই আমাদের উদ্দেশ্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ২০২৪ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযানের বিষয়টি এড়িয়ে গেছেন জো বাইডেন। তিনি বলেন, আমি নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে আমার স্বাস্থ্য ও পরিবারের সঙ্গে আলোচনার পর। হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করেন, এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেনের সহকর্মী ডেমোক্র্যাটরা প্রত্যাশার চেয়ে ভালো করছেন। এ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এগিয়ে আছে। তবে, জো বাইডেন মনে করেন, ট্রাম্প আর কখনোই ক্ষমতায় ফিরতে পারবেন না। এবং তার ফের নির্বাচনে আসার সিদ্ধান্তটি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পরিপ্রেক্ষিতে নয় বলেও মন্তব্য করেন বাইডেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন