News71.com
 International
 14 Nov 22, 03:54 PM
 202           
 0
 14 Nov 22, 03:54 PM

আমার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে আর দায়ী করি না: ইমরান

আমার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে আর দায়ী করি না: ইমরান

এদিকে লাহোরে নিজের বাসভবন থেকে ভিডিও লিংকের মাধ্যমে গতকাল সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ দেশকে দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তিনি নির্বাচন আয়োজন করতে দিচ্ছেন না।ইমরানের দাবি, পিটিআইয়ের কাছে পরাজিত হওয়ার ভয়ে নওয়াজ শরিফ নির্বাচনে অংশ নিতে চান না।নওয়াজকে ইঙ্গিত করে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের জন্য এটা গভীর উদ্বেগের বিষয় যে, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি নতুন সেনাপ্রধান নিয়োগসহ পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।’ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগমুহূর্তে নিজের মস্কো সফরকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন ইমরান। তবে তিনি বলেছেন, ওই সফরসূচি আরও কয়েক মাস আগেই নির্ধারিত ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন