News71.com
 International
 14 Nov 22, 11:39 PM
 201           
 0
 14 Nov 22, 11:39 PM

ইস্তাম্বুলে বোমা হামলা।।হতাহত ৮৯, সিরিয়ান নাগরিক গ্রেফতার

ইস্তাম্বুলে বোমা হামলা।।হতাহত ৮৯, সিরিয়ান নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় স্থান ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৮১। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় আহলাম আল-বশির নামে পরিচিত ওই নারী ‘সিরিয়ান নাগরিক’ বলে জানিয়েছে পুলিশ। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তুর্কি পুলিশ সোমবার (১৪ নভেম্বর) গ্রেফতার আহলামের ব্যাপারে গণমাধ্যমে জানায়। শুধু বলা হয়েছে তিনি সিরিয়ার নাগরিক। ইস্তিকলাল অ্যাভিনিউয়ে তিনিই বোমা পুঁতেছিলেন। তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, আহলাম আল-বশির আঙ্কারা ও তার পশ্চিমা মিত্রদের দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কাছ থেকে এ ঘটনার জন্য আদেশ পেয়েছিলেন। তিনি মূলত কুর্দি বন্দুকধারীদের জন্য কাজ করত। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আহলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৪ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করে ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া টুইটারে একটি পোস্ট দেন। প্রথমে অবশ্য হতাহতের বিষয়টি তিনি জানাতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন