News71.com
 International
 17 Nov 22, 12:14 AM
 542           
 0
 17 Nov 22, 12:14 AM

ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন মিসাইল হামলা।। পোল্যান্ডে বিস্ফোরণে নিহত ২

ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন মিসাইল হামলা।। পোল্যান্ডে বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং কমপক্ষে একজন নিহত হয়েছেন। এদিকে কিয়েভে রুশ ক্ষেপনাস্ত্র হামলার মধ্যেই প্রথমবারে মতো ইউক্রেন সীমান্তবর্তী  ন্যাটো সদস্য পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে— সংবাদমাধ্যমের এমন অসমর্থিত প্রতিবেদন তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা। একজন ন্যাটো কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে। বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেছেন জানিয়ে টুইট করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। ন্যাটোপ্রধান আরও বলেন, ‘নিহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। সব তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ।’ ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রুশ ক্ষেপনাস্ত্র হামলায় শহরের পেচেরস্ক এলাকার তিনটি ভবনে আঘাত হানা হয়েছে। কিয়েভে বেশ কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং উদ্ধারকারী দল কাজ করেছ। এসব হামলার পর সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি করা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন