News71.com
 International
 18 Nov 22, 01:36 PM
 188           
 0
 18 Nov 22, 01:36 PM

৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি জাপানে॥ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্যাকেজ ঘোষনা

৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি জাপানে॥ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্যাকেজ ঘোষনা

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে বলে ধারনা করা হচ্ছে । জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে। ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি। পরিস্থিতি থেকে উত্তরণের জাপান প্রধানমন্ত্রী ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন