News71.com
 International
 20 Nov 22, 11:03 PM
 231           
 0
 20 Nov 22, 11:03 PM

 মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৬৭।।

 মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৬৭।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। সাগাইং রাজ্যে সংঘঠিত এই সংঘর্ষ চার দিনে অন্তত ৬৭ সেনা নিহতের দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস 'পিডিএফ'। বিপরীতে ৬০ জনের বেশি বিদ্রোহী আহত হয়েছে বলে দাবি সামরিক সরকারের মিত্র এসএনএ-র।  এদিকে, সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে জান্তা সরকারকে আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। খবর ইরাবতী। শুক্রবার (১৮ নভেম্বর) মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে টোকিও পৌঁছান জাপানি চলচ্চিত্র পরিচালক তরু কুবতা। এরই জেরে এদিন দেশটির কারাগারে থাকা সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার।  সেইসঙ্গে জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বানও জানান তারা। এর আগে চলতি সপ্তাহেই চার বিদেশিসহ ছয় হাজার বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার। এদিকে, মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানায়, উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা ও তাদের মিত্র হিসেবে পরিচিত শান্নি আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন